নৈবেদ্য — ৮৫
দুর্দিন ঘনায়ে এল ঘন অন্ধকারেহে প্রাণেশ! দিগ্বিদিক বৃষ্টিবারিধারেভেসে যায়, কুটিল কটাক্ষে হেসে যায়নিষ্ঠুর বিদ্যুৎ-শিখা— উতরোল বায়তুলিল উতলা করি অরণ্য কানন।
আজি তুমি ডাকো অভিসারে হে মোহন,হে জীবনস্বামী। অশ্রুসিক্ত বিশ্ব-মাঝেকোনো দুঃখে, কোনো ভয়ে, কোনো বৃথা কাজেরহিব না রুদ্ধ হয়ে। এ দীপ আমারপিচ্ছিল তিমিরপথে যেন বারম্বারনিবে নাহি যায়— যেন আর্দ্র সমীরণেতোমার আহ্বান বাজে। দুঃখের বেষ্টনেদুর্দিন রচিল আজি নিবিড় নির্জন;হোক আজি তোমা-সাথে একান্ত মিলন।