নৈবেদ্য — ৯৬
অন্তরের সে সম্পদ ফেলেছি হারায়ে।তাই মোরা লজ্জানত; তাই সর্ব গায়েক্ষুধার্ত দুর্ভর দৈন্য করিছে দংশন;তাই আজি ব্রাহ্মণের বিরল বসনসম্মান বহে না আর; নাহি ধ্যানবল,শুধু জপমাত্র আছে; শুচিত্ব কেবলচিত্তহীন অর্থহীন অভ্যস্ত আচার—
সন্তোষের অন্তরেতে বীর্য নাহি আর,কেবল জড়ত্বপুঞ্জ; ধর্ম প্রাণহীনভারসম চেপে আছে আড়ষ্ট কঠিন।তাই আজি দলে দলে চাই ছুটিবারেপশ্চিমের পরিত্যক্ত বস্ত্র লুটিবারেলুকাতে প্রাচীন দৈন্য। বৃথা চেষ্টা ভাই,সব সজ্জা লজ্জা-ভরা চিত্ত যেথা নাই।