নৈবেদ্য — ৯৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তব কাছে এই মোর শেষ নিবেদন—সকল ক্ষীণতা মম করহ ছেদনদৃঢ়বলে,​​ অন্তরের অন্তর হইতেপ্রভু মোর। বীর্য দেহো সুখের সহিতে,সুখেরে কঠিন করি। বীর্য দেহো দুখে,যাহে দুঃখ আপনারে শান্তস্মিতমুখেপারে উপেক্ষিতে। ভকতিরে বীর্য দেহোকর্মে যাহে হয় সে সফল,​​ প্রীতি স্নেহপুণ্যে ওঠে ফুটি। বীর্য দেহো ক্ষুদ্রজনেনা করিতে হীনজ্ঞান,​​ বলের চরণেনা লুটিতে। বীর্য দেহো চিত্তেরে একাকীপ্রত্যহের তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি।

বীর্য দেহো তোমার চরণে পাতি শিরঅহর্নিশি আপনারে রাখিবারে স্থির।