গ্রন্থে বর্জিত রচনাংশ

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

পারস্য-যাত্রী — পরিশিষ্ট

আমার হৃদয়ে অতীতস্থতিরসোনার প্রদীপ এ যে,মরিচা-ধরানো কালের পরশবাঁচায়ে রেখেছি মেজে।তোমরা জ্বেলেছ নূতন কালেরউদার প্রাণের আলো—এসেছি, হে ভাই, আমার প্রদীপেতোমার শিখাটি জ্বালো ।

I carry in my heart a golden lamp of remembranceof an illumination that is past.I keep it bright against the tarnishing touch of time.Thine is a fire of a new magnanimous life.Allow it, my brother, to kiss my lamp with its flame.

ইরান, তোমার যত বুলবুল, ইরান, তোমার বীর সন্তানতোমার কাননে বসন্ত ফুল প্রণয় অর্ঘ্য করিয়াছে দান,বিদেশী কবির জন্মদিনোর মানি আজি এ বিদেশী কবির জন্মদিনে,শুনালো তাহারে অভিনন্দনবাণী॥ আপনার বলি নিয়েছে তাহারে চিনে॥

ইরান তোমার সম্মানমালেনা গৌরব বহি নিজ ভালেসার্থক হোলো কবির জন্মদিন।চিরকাল তারি স্বীকার করিয়া ঋণতোমার ললাটে পরাণু এ মোর শ্লোক,—ইরানের জয় হোক॥

ইরান, তোমার যত বুলবুল,তোমার কাননে যত আছে ফুলবিদেশী কবির জন্মদিনেরে মানিশুনালো তাহারে অভিনন্দনবাণী ।

ইরান, তোমার বীর সন্তানপ্রণয়-অর্ঘ্য করিয়াছে দানআজি এ বিদেশী কবির জন্মদিনে,আপনার বলি নিয়েছে তাহারে চিনে।

ইরান, তোমার সম্মানমালেনবগৌরব বহি নিজ ভালেসার্থক হল কবির জন্মদিন ।চিরকাল তারি স্বীকার করিয়া ঋণতোমার ললাটে পরাহু এ মোর শ্লোক—ইরানের জয় হোক।

Iran, all the roses in thy gardenand all their lover birdshave acclaimed the birthdayof the poet of a far-away shoreand mingled their voices in a paean of rejoicing.

Iran, thy brave sons have broughttheir priceless gifts of friendship.on this birthday of the poet of a far-away shore,for they have known him in their hearts as their own.

Iran, crowned with a new gloryby the honour from thy handthis birthday of the poet of a far-away shorefinds its fulfilment.And in return I bind this wreath of my verseon thy forehead, and cry: Victory to Iran!