অবসান — ১৫
প্রবাহিণী
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে, দিবস গেলে করব নিবেদনআমার ব্যথার পূজা হয়নি সমাপন॥যখন বেলা শেষের ছায়ায় পাখীরা যায় আপন কুলায় মাঝে,সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে,তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন,ব্যথার পূজা হবে সমাপন॥অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন ডোরেমনের মাঝে উঠেছে আজ ভ’রে।যখন পূজার হোমানলে উঠবে জ্বলে’ একে একে তা’রাআকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,অস্ত-রবির ছবির সাথে মিল্বে আয়োজন,ব্যথার পূজা হবে সমাপন॥