অবসান — ১৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

কেনরে এই দুয়ারটুকু পার হ’তে সংশয়?জয় অজানার জয়।এই দিকে তোর ভরসা যত, ঐ দিকে তোর ভয়জয় অজানার জয়॥

জানা-শোনার বাসা বেঁধেকাটল তো দিন হেসে কেঁদে,এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়;জয় অজানার জয়॥মরণকে তুই পর করেছিস্, ভাই,জীবন যে তোর ক্ষুদ্র হল তাই।দু’দিন দিয়ে ঘেরা ঘরেতাইতে যদি এতই ধরেচিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?জয় অজানার জয়॥