অবসান — ১৯
প্রবাহিণী
যে আমি ঐ ভেসে চলেকালের ঢেউয়ে আকাশতলে,দূরে রেখে দেখ্চি তারে চেয়ে
ধূলার সাথে, জলের সাথে,ফুলের সাথে, ফলের সাথে,সবার সাথে চল্চে ও যে ধেয়ে॥ও যে সদাই বাইরে আছে,দুঃখে সুখে নিত্য নাচে,ঢেউ দিয়ে যায়, দোলে যে ঢেউ খেয়ে;একটু ক্ষয়ে ক্ষতি লাগে,একটু ঘায়ে ক্ষত জাগে,ওরি পানে দেখচি আমি চেয়ে॥এই যে আমি ঐ আমি নই,আপন মাঝে আপনি যে রই,যাইনে ভেসে মরণধারা বেয়ে—মুক্ত আমি, তৃপ্ত আমি,শান্ত আমি, দীপ্ত আমি।ওরি পানে দেখ্চি আমি চেয়ে॥