অবসান — ২০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

যাব, যাব, যাব তবে;যেতে যদি হয় হবে।লেগেছিল কত ভালোএই যে আঁধার আলো,খেলা করে শাদা কালোউদার নভে ৷

গেল দিন ধরামাঝেকত ভাবে কত কাজে,সুখে দুখে কভু লাজে,কভু গরবে।যেতে যদি হয় হবে

প্রাণপণে কতদিনশুধেছি কঠিন ঋণ,কখনো বা উদাসীনভুলেছি সবে।কভু ক’রে গেনু খেলা,স্রোতে ভাসাইনু ভেলা,আনমনে কত বেলাকাটামু ভবে।যেতে যদি হয় হবে

জীবন হয় নি ফাকি,ফলে ফুলে ছিল ঢাকি',যদি কিছু রহে বাকিকে তা’হা ল’বে

দেওয়া-নেওয়া যাবে চুকে,বোঝা-খ’সে-যাওয়া বুকেযাব চ'লে হাসিমুখেযাব নীরবে।যেতে যদি হয় হবে॥