অবসান — ৭
প্রবাহিণী
দ্বারে কেন দিলে নাড়া, ওগো মালিনী।কার কাছে পাবে সাড়া, ওগো মালিনীতুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা,আমার আঁধার ঘরে লেগেছে তালা,খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালিনিঐ দেখ গোধূলীর ক্ষীণ আলোতেদিনের শেষের সোনা ডোবে কালোতে।আঁধার নিবিড় হ’লে আসিয়ো পাশে,যখন দূরের আলো জ্বালে আকাশেঅসীম পথের রাতি দীপশালিনী॥