অবসান — ৯
প্রবাহিণী
ভরা থাক স্মৃতি সুধায়বিদায়ের পাত্রখানি।মিলনের উৎসবে তায়ফিরায়ে দিয়ো আনি ৷বিষাদের অশ্রুজলেনীরবের মর্ম্মতলেগোপনে উঠুক ফ’লেহৃদয়ের নূতন বাণী॥যে পথে যেতে হবেসে পথে তুমি একা,নয়নে আঁধার র'বে,ধেয়ানে আলোক রেখা।
সারাদিন সঙ্গোপনেসুধারস ঢাল্বে মনেপরাণের পদ্মবনেবিরহের বীণাপাণি॥