ঋতুচক্র — ১৭
প্রবাহিণী
আষাঢ় কোথা হ’তে আজি পেলি ছাড়া?মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া॥জয়ধ্বজা ওই যে তোমার গগন জুড়েপূব হ’তে কোন পশ্চিমেতে যায়রে উড়ে,গুরু গুরু ভেরী কারে দেয় যে সাড়া॥নাচের নেশা লাগ্ল তালের পাতায় পাতায়,হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়আকাশ হ’তে আকাশে কা’র ছুটোছুটি,বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি,ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া॥