ঋতুচক্র — ২২
প্রবাহিণী
আজ আকাশের মনের কথা ঝরঝর বাজে,সারা প্রহর আমার বুকের মাঝে॥দিঘির কালো জলের পরেমেঘের ছায়া ঘনিয়ে ধরে,বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদন যেসারা প্রহর আমার বুকের মাঝে॥আঁধার বাতায়নেএকলা আমার কানাকানি ঐ আকাশের সনে।ম্লান স্মৃতির বাণী যতপল্লব মর্ম্মরের মতসজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝেসারা প্রহর আমার বুকের মাঝে॥