ঋতুচক্র — ২৭
প্রবাহিণী
শ্রাবণমেঘের আধেক দুয়ার ঐ খোলা,আড়াল থেকে দেয় দেখা কোন্ পথভোলা॥ঐ যে পূরব গগন জুড়েউত্তরী তার যায়রে উড়ে,সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোল,॥লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে,আকাশে কি ধরায় বাসা কোন্খানে।নানা বেশে ক্ষণে ক্ষণেঐ ত আমার লাগায় মনেপরশখানি নানা সুরের ঢেউ তোলা॥