ঋতুচক্র — ২৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

কখন্‌ বাদল ছোঁওয়া লেগেমাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘ,॥ঐ ঘাসের ঘন ঘোরেধরণীতল হল শীতল চিকণ আভায় ভ’রে;ওরা হঠাৎ-গাওয়া গানের মত এল প্রাণের বেগে॥

ওরা-যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা।ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা।তাই এমন গভীর স্বরেআমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে।ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে॥