ঋতুচক্র — ৩৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

মেঘের কোলে কোলে যায় রে চ’লে বকের পাঁতি।ওরা ঘরছাড়া মোর মনের কথা যায় বুঝি ঐ গাঁথি গাঁথি॥সুদূরের বীণার স্বরেকে ওদের হৃদয় হরে,দুরাশার দুঃসাহসে উদাস করে—সে কোন্ উধাও হাওয়ার পাগ্‌লামিতে পাখা ওদের উঠে মাতি॥ওদের ঘুম ছুটেচে ভয় টুটেচে একেবারেঅলক্ষ্যেতে লক্ষ্য ওদের,—পিছন পানে তাকায় না রে।যে বাসা ছিল জানাসে ওদের দিল হানা,না-জানার পথে ওদের নাইরে মানা;ওরা দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি॥