ঋতুচক্র — ৫১
প্রবাহিণী
শীতের হাওয়ার লাগ্ল নাচন আম্লকির এই ডালে ডালে।পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥উড়িয়ে দেবার মাতন এসেকাঙাল তারে করল শেষে,তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
শূন্য ক’রে ভ’রে দেওয়া যাহার খেলাতারি লাগি রইনু বসে সকল বেলা।শীতের পরশ থেকে থেকেযায় বুঝি ঐ ডেকে ডেকেসব খোয়াবার সময় আমার হবে কখন্ কোন্ সকালে॥