ঋতুচক্র — ৫৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চ’লেআয় আয় আয়।ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলেমরি হায় হায় হায়।হাওয়ার নেশায় উঠল মেতেদিগ্‌বধূরা ধানের ক্ষেতে,রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে,মরি হায় হায় হায়॥মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুসি হ’ল।ঘরেতে আজ কে রবে গো খোলো দুয়ার খোলো।

আলোর হাসি উঠ্‌ল জেগে,ধানের শীষে শিশির লেগে,ধরার খুসি ধরে না গো, ঐ যে উথলে,মরি হায় হায় হায়॥