ঋতুচক্র — ৫৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আয়রে মোরা ফসল কাটি।মাঠ আমাদের মিতা, ওরে, আজ তারি সওগাতেঘরের আঙন সারাবছর ভরবে দিনে রাতে।নেব তারি দানতাই-যে কাটি ধান,তাই-যে গাহি গান,তাই-যে সুখে খাটি॥বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,রোদ এসেছে সোনার যাদুকরশ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,ভালবাসার মাটি যে তাই সাজল এমন সাজে।নেব তারি দান,তাই-যে কাটি ধান,তাই-যে গাহি গান,তাই-যে সুখে খাটি॥