ঋতুচক্র — ৫৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আজ তালের বনের করতালি কিসের তালেপূর্ণিমা চাঁদ মাঠের পরে ওঠার কালে॥না-দেখা কোন্ বীণা বাজেআকাশ মাঝে,না-শোনা কোন্ রাগ রাগিণী শূন্যে ঢালে॥ওর খুসীর সাথে কোন্ খুসীর আজ মেলা মেশা,কোন্ বিশ্ব-মাতন গানের নেশায় লাগল নেশা।তারায় কাঁপে রিনি ঝিনিযে কিঙ্কিণীতারি কাঁপন লাগ্‌ল কি ওর মুগ্ধ ভালে॥