ঋতুচক্র — ৬
প্রবাহিণী
নাই রস নাই, দারুণ দাহনবেলা।খেল’ খেল’ তব নীরব ভৈরব খেলা॥
যদি ঝ'রে পড়ে পড়ুক পাতা,ম্লান হয়ে যাক্ মালা গাঁথা,থাক্ জনহীন পথে পথে মরীচিকা জাল ফেলা॥শুষ্কধূলায় খ’সে-পড়া ফুলদলেঘূর্ণী আঁচল উড়াও আকাশতলে।প্রাণ যদি কর' মরুসম,তবে তাই হোক্, হে নির্ম্মম,তুমি একা আর আমি একা, কঠোর মিলন মেলা॥