ঋতুচক্র — ৬৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ওরে বকুল, পারুল ওরে, শাল পিয়ালের বন,কোন্‌খানে আজ পাইএমন মনের মত ঠাঁইযেথায় ফাগুন ভ’রে দেব দিয়ে সকল মন॥

সারা গগন তলেতুমুল রঙের কোলাহলেমাতামাতির নেই হেন ফাঁক কোথাও অণুক্ষণ,যেথায় ফাগুন ভ’রে দেব দিয়ে সকল মন॥

ওরে বকুল, পারুল ওরে, শাল পিয়ালের বন,আকাশ নিবিড় ক’রেতোরা দাঁড়াস্‌নে ভিড় ক’রে,চাইনে এমন গন্ধ রঙের বিপুল আয়োজন।অকূল অবকাশেযেথায় স্বপ্নকমল ভাসেদে আমারে একটি এমন গগন-জোড়া কোণযেথায় ফাগুন ভ’রে দেব দিয়ে সকল মন॥