ঋতুচক্র — ৬৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ও মঞ্জরী, ও মঞ্জরী,আমের মঞ্জরী,আজ হৃদয় তোমার উদাস হয়েপড়চে কি ঝরি॥আমার গান যে তোমার গন্ধে মিশেদিশে দিশেফিরে ফিরে ফেরে গুঞ্জরি।পূর্ণিমা চাঁদ তোমার শাখায় শাখায়তোমার গন্ধ সাথে আপন আলো মাখায়,ঐ দখিন বাতাস গন্ধে পাগলভাঙ্‌ল আগলঘিরে ঘিরে ফিরে সঞ্চরি॥