ঋতুচক্র — ৭০
প্রবাহিণী
ঝর ঝর ঝরে রঙের ঝর্না।আয় সে রসের সুধায় হৃদয় ভর্ না॥মুক্ত বন্যাধারায় ধারায়চিত্ত মৃত্যু-আবেশ হারায়,রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন-বর্ণা॥কলধ্বনি দখিন হাওয়ায় ছড়ায় গগনময়,মর্ম্মরিয়া আসে ছুটি নবীন কিশলয়।বনের বীণায় ছন্দ জাগে,বসন্ত পঞ্চমের রাগে,সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধর্ না॥