ঋতুচক্র — ৭২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আকাশে আজ কোন্ চরণের আসা যাওয়া।বাতাসে আজ কোন পরশের লাগে হাওয়া॥অনেক দিনের বিদায় বেলার ব্যাকুল বাণীআজ উদাসীর বাঁশীর সুরে কে দেয় আনি,বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া॥কোন্ ফাগুনে যে ফুল-ফোটা হ’ল সারামৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা।বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্ দুপুরেযে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরেব্যথায় ভরে ফিরে আসে সে গান-গাওয়া॥