ঋতুচক্র — ৭৭
প্রবাহিণী
একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলেবসেছ ফুল সাজে সে কথা যে গেছ ভুলে॥সেথা যে বহে নদী নিরবধি, সে ভোলেনি,তারি যে স্রোতে আঁকা বাঁকা বাঁকা তব বেণী,তোমারি পদরেখা আছে লেখা তারি কুলে;আজি কি সবি ফাঁকি? সে কথা কি গেছ ভুলে॥গেঁথেছ যে রাগিণী একাকিনী দিনে দিনেআজিও যায় ব্যেপে কেঁপে কেঁপে তৃণে তৃণে।গাঁথিতে যে আঁচলে ছায়াতলে ফুলমালাতাহারি পরশন হরষণ-সুধা ঢালাফাগুন আজো যেরে খুঁজে ফেরে চাঁপাফুলে;আজি কি সবি ফাঁকি? সে কথা কি গেছ ভুলে।৷