ঋতুচক্র — ৮২
প্রবাহিণী
তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।একই দখিন হাওয়ায় সেদিন দোঁহায় মোদের দুল দিল গো॥
সেদিন সেতো জানেনা কেউআকাশ ভ’রে কিসের সে ঢেউ,তোমার সুরের তরী, আমার রঙীন ফুলে কূল নিল গো॥সেদিন আমার মনে হ’ল তোমার গানের তান ধ’রেআমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ’রে॥গান তবু তো গেল ভেসেফুল ফুরালো দিনের শেষে,ফাগুন বেলার মধুর খেলায় কোন্খানে হায় ভুল ছিল গো॥