গীতগান — ১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আকাশ হ’তে আকাশ পথে হাজার স্রোতেঝর্‌চে জগৎ ঝর্‌ণা ধারার মতো।আমার মনের অধীর ধারা তা’রি সাথে বইচে অবিরতদুই প্রবাহের ঘাতে ঘাতেগান উথলায় দিনে রাতে,গানে গানে আমার প্রাণে ঢেউ নাড়া দেয় কত।চিত্ত-তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত;আকাশ-ডোবা ধারার দোলায় দুলি অবিরত॥

নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্ব পরাণেনিত্য আমায় জাগিয়ে রাখে শান্তি না মানে॥চিরদিনের কান্নাহাসিফেনিয়ে ওঠে রাশি রাশি,তা’র পানে কোন নিদ্রাহারা নয়ন অবনত।সেই নয়নে নয়ন আমার হোক্‌ না নিমেষহত।আকাশ ভরা দেখার সাথে দেখ্‌ব অবিরত॥