গীতগান — ১০
প্রবাহিণী
গানের ভেলায় বেলা-অবেলায়প্রাণের আশাভোলা মনের স্রোতে ভাসা॥কোথায় জানি ধায় সে বাণী;দিনের শেষেকোন ঘাটে যে ঠেকে এসেচিরকালের কাঁদা-হাসা॥এমনি খেলার ঢেউয়ের দোলেখেলার পারে যাবি চ’লে।পালের হাওয়ার ভরসা তোমার;করি্সনে ভয়পথের কড়ি না যদি রয়;সঙ্গে আছে বাঁধন-নাশা॥