গীতগান — ১১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আমার যে-গান তোমার পরশ পাবেথাকে কোথায় গহন মনের ভাবে॥সুরে সুরে খুঁজি তা’রেঅন্ধকারে;যে-আঁখি জল তোমার পায়ে নাবেথাকে কোথায় গহন মনের ভাবে॥যখন শুষ্ক প্রহর বৃথা কাটাইচাহি গানের লিপি তোমায় পাঠাই।কোথায় দুঃখ সুখের তলায়সুর যে পলায়;যে-শেষ বাণী তোমার দ্বারে যাবেথাকে কোথায় গহন মনের ভাবে