গীতগান — ১২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ওরে,আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালেদীপের মত গানের স্রোতে কে ভাসালে॥যেনরে তুই হঠাৎ বেঁকেশুকনো ডাঙায় যাসনে ঠেকে,জড়াসনে শৈবালের জালে॥

তীর যে হোথায় স্থির র’য়েছে,ঘরের প্রদীপ সেই জ্বালালো,অচল রহে তাহার আলো।গানের প্রদীপ তুই যে,—গানেচলবি ছুটে অকূল পানেচপল ঢেউয়ের আকুল তালে॥