গীতগান — ১৩
প্রবাহিণী
খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণীদিনে দিনে ভাসাই দিনের তরীখানি॥স্রোতের লীলায় ভেসে ভেসেসুদূরে কোন অচিন্ দেশেকোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি॥না-হয় ডুবে গেলই না-হয় গেলই বা।না-হয় তুলে লও গো না-হয় ফেলই বা।হে অজানা, মরি মরিউদ্দেশে এই খেলা করি,—এই খেলাতেই আপন মনে ধন্য মানি॥