গীতগান — ১৪
প্রবাহিণী
কুল থেকে মোর গানের তরী দিলেম খুলে,—সাগরমাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে॥
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে—সেখানে নয়।যেখানে ঐ গ্রামের বধু আসে জলে—সেখানে নয়।যেখানে নীল মরণ-লীলা উঠছে দুলেসেখানে মোর গানের তরী দিলেম খুলে॥এবার বীণা তোমায় আমায় আমরা একা।অন্ধকারে নাইবা কারে গেল দেখা।কুঞ্জবনের শাখা হ’তে যে ফুল তোলেসে ফুল এ নয়।বাতায়নের পাতা হ’তে যে ফুল দোলেসে ফুল এ নয়।দিশাহারা আকাশভরা সুরের ফুলে,সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে॥