গীতগান — ১৬
প্রবাহিণী
যতখন তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটেততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে॥যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর সভার মাঝেএ গান লাগ্বে বুঝি কাজে,তোমার সুরের রঙের রঙীন নাটে॥
তোমার ফাগুন দিনের বকুল চাঁপা, শ্রাবণ দিনের কেয়া,তাই দেখে ত বুঝি তোমার কেমন যে তান দেয়া।আমি উতল প্রাণে আকাশ পানে হৃদয়খানি তুলিবীণায় বেঁধেচি গানগুলিতোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে॥