গীতগান — ২
প্রবাহিণী
কোন সুদূর হ'তে আমার মনােমাঝেবাণীর ধারা বহে। (আমার প্রাণে প্রাণে)কখন শুনি কখন শুনি না যেকখন কী যে কহে॥ (আমার কানে কানে)আমার ঘুমে, আমার কোলাহলে,আমার আঁখি জলে,তাহারি সুর জীবন গুহাতলেগােপন গানে রহে॥ (আমার কানে কানে)ঘন গহন বিজন তীরে তীরেতাহার ভাঙা গড়া; (ছায়ার তলে তলে)জানি না কোন দক্ষিণ সমীরেতাহার ওঠা পড়া; (ঢেউয়ের ছলছলে)ধরণীরে গগন-পারের ছাঁদেতারার সাথে বাঁধে,সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে“এ নহে এই নহে।” (কাঁদে কানে কানে)।