গীতগান — ২৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

সময় কারো যে নাই, চলে ওরা দলে দলে,গান হায় ডুবে যায় কোন কোলাহলে॥পাষাণে রচিছে কত কীর্ত্তি ওরা সবেবিপুল গরবে,যায় আর বাঁশি পানে চায় হাসিছলে॥বিশ্বের কাজের মাঝে জানি আমি জানিতুমি শোনো মোর গান খানি,—আঁধার মথন করি যবে লও তুলিগ্রহতারাগুলি,শোনো যে নীরবে তব নীলাম্বর তলে।