গীতগান — ২৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে,বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে॥উধাও আকাশ, উদার ধরাসুনীল শ্যামল সুধায় ভরা,মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে,বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে॥বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়চিত্ত আমার ব্যাকুল করে আসা যাওয়ায়।তোমায় বসাই এ হেন ঠাঁই,ভুবনে মোর আর কোথা নাই,মিলন হবার আসন হারাই আপন মাঝে;বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে॥