গীতগান — ২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

নিদ্রাহারা' রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে?কোন রজনীগন্ধা হ’তে আনব সে তান কণ্ঠে পূরে॥সুরের কাঙাল আমার ব্যথা—ছায়ার কাঙাল রৌদ্র যথা,—সাঁঝ সকালে বনের পথে উদাস হ’য়ে বেড়ায় ঘুরে॥

ওগো সে কোন বিহান বেলায় এই পথে কার পায়ের তলেনাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশির-জলে॥অলকে তা’র একটি গুছিকরবীফুল রক্তরুচি;নয়ন করে কী ফুলচয়ন নীল গগনে দূরে দূরে॥