গীতগান — ৩০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আমি আছি তোমার সভার দুয়ার দেশে,সময় হ'লেই বিদায় নেব কেঁদে হেসে॥মালায় গেঁথে যে ফুলগুলিদিয়েছিলে মাথায় তুলি,পাপ্‌ড়ি তাহার প'ড়বে ঝ’রে দিনের শেষেউচ্চ আসন না যদি রয় নামব নীচে,ছোট ছোট গানগুলি এই ছড়িয়ে পিছে।কিছুতো তা’র রইবে বাকিতোমার পথের ধূলা ঢাকি,সবগুলি কি সন্ধ্যা হাওয়ায় যাবে ভেসে॥