গীতগান — ৪
প্রবাহিণী
আকাশভরা সূর্য্য-তারা, বিশ্বভরা প্রাণ,তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,বিস্ময়ে তাই জাগে আমার গান॥অসীম কালের যে-হিল্লোলেজোয়ার ভাঁটায় ভুবন দোলে,নাড়ীতে মোর রক্ত-ধারায় লেগেছে তা’র টান,বিস্ময়ে তাই জাগে আমার গান।ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে।ছড়িয়ে আছে আনন্দেরি দান,বিস্ময়ে তাই জাগে আমার গান।কান পেতেছি, চোখ মেলেছি,ধরার বুকে প্রাণ ঢেলেছি,জানার মাঝে অজানারে ক’রেছি সন্ধান,বিস্ময়ে তাই জাগে আমার গান॥