গীতগান — ৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

তোমার নয়ন আমায় বারে বারেব’লেছে গান গাহিবারে॥

ফুলে ফুলে তারায় তারায়,ব’লেছে সে কোন ইসারায়,দিবস রাতির মাঝ কিনারায়ধূসর আলোয় অন্ধকারে॥গাইনে কেন কী কব তা’,কেন আমার আকুলতা,ব্যথার মাঝে লুকায় কথা,সুর যে হারাই অকূল পারে॥যেতে যেতে গভীর স্রোতেডাক দিয়েছ তরী হ’তে।ডাক দিয়েছ ঝড় তুফানে,বোবা মেঘের বজ্র-গানে,ডাক দিয়েছ মরণ পানেশ্রাবণ রাতের উতল ধারে॥যাইনে কেন জান না কি?তোমার পানে মেলে আঁখিকুলের ঘাটে ব’সে থাকি,পথ কোথা পাই পারাবারে॥