পূজা — ১১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

তোমারি ঝরনাতলার নির্জ্জনেমাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে।৷রবি ঐ অস্তে নামে শৈলতলে,বলাকা কোন্ গগনে উড়ে চলে;আমি এই করুণ ধারার কল কলেনীরবে কান পেতে রই আনমনে;তোমারি ঝরনাতলার নির্জ্জনে।দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ ক’রে,মেটে বা নাই মেটে তা ভাব‍্ব না আর তার তরে।সারাদিন অনেক ঘুরে দিনের শেষেএসেছি সকল চাওয়ার বাহির-দেশে,নেব আজ অসীম ধারার তীরে এসেপ্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে;তোমারি ঝরনা-তলার নির্জ্জনে॥