পূজা — ১৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

দিন অবসান হ'ল।আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো॥অন্ধকারের বুকের কাছেনিত্য আলোর আসন আছে,সেথায় তোমার দুয়ারখানি খোলো॥সব কথা সবকথার শেষেএক হয়ে যাক মিলিয়ে এসে।স্তব্ধ বাণীর হৃদয় মাঝেগভীর বাণী আপনি বাজে,সেই বাণীটি আমার কানে বোলো॥