পূজা — ২৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

তুমি একলা ঘরে ব'সে ব'সে কী সুর বাজালেপ্রভু আমার জীবনে।তোমার পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালেপ্রভু গভীর গোপনে॥দিনের আলোর আড়াল টানিকোথায় ছিলে নাহি জানি,অস্ত-রবির তোরণ হ’তে চরণ বাড়ালেআমার রাতের স্বপনে॥আমার হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনীসে যে তোমার বাঁশরী।

আমি শুনি তোমার আকাশ-পারের তারার রাগিণীআমার সকল পাশরি।কানে আসে আশার বাণীখোলা পাব দুয়ারখানিরাতের শেষে শিশির-ধোয়া প্রথম সকালেতোমার করুণ কিরণে॥