পূজা — ২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আমার আঁধার ভালো; আলোর কাছেবিকিয়ে দেবে আপনাকে সে।আলোরে যে লোপ ক'রে খায়সেই কুয়াসা সর্ব্বনেশে॥অবুঝ শিশু মায়ের ঘরেসহজ মনে বিহার করে;অভিমানী জ্ঞানী তোমারবাহির দ্বারে ঠেকে এসে॥

তোমার পথ আপনায় আপনি দেখায়তাই বেয়ে মা চলব সোজা।যা’রা পথ দেখাবার ভীড় করে গোতা’রা কেবল বাড়ায় খোঁজা॥ওদের সমারোহে ভুলিয়ে আনে,এসে দেখি দেউল পানে,আপন মনের বিকারটাকেসাজিয়ে রাখে দেবতা-বেশে॥