পূজা — ৭
প্রবাহিণী
মরণের মুখে রেখে দূরে দূরে যাও চ’লে,আবার ব্যথার টানে নিকটে ফিরাবে ব'লে॥আঁধার আলোর পারেখেয়া দিই বারে বারে,নিজেরে হারায়ে খুঁজি, দুলি সেই দোলে দোলে॥সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণেকভু ভয়ে কভু জয়ে কভু অপমানে মানে।বিরহে ভরিবে সুরে,তাই রেখে দাও দূরে,মিলনে বাজিবে বাঁশি, তাই টেনে আনো কোলে॥