প্রত্যাশা — ১৩
প্রবাহিণী
জ্বলে নি আলো অন্ধকারে,দাও না সাড়া কি তাই বারে বারেতোমার বাঁশি আমার বাজে বুকে,কঠিন দুখে গভীর সুখে,যে জানে না পথ কাঁদাও তারে॥চেয়ে রই রাতের আকাশ পানে,মন যে কী চায় তা মনই জানে ৷
আশা জাগে কেন অকারণেআমার মনে ক্ষণে ক্ষণেব্যথার টানে তোমায় আনবে দ্বারে॥