প্রত্যাশা — ১৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ও আমার ধ্যানেরি ধন,তোমায় হৃদয়ে দোলায় যে হাসি রোদন॥আসে বসন্ত, ফোটে বকুল,কুঞ্জে পূর্ণিমা চাঁদ হেসে আকুল,তা’রা তোমায় খুঁজে না পায়প্রাণের মাঝে আছ গোপন স্বপন॥আঁখিরে ফাঁকি দাও, এ কী ধারা৷অশ্রুজলে তা'রে করো সারা।গন্ধ আসে, কেন দেখিনে মালা,পায়ের ধ্বনি শুনি, পথ নিরালা,বেলা যে যায়, ফুল যে শুকায়,অনাথ হয়ে আছে আমার ভুবন॥