প্রত্যাশা — ১৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আমায় থাকতে দে না আপন মনে।সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে॥কথার পাকে কাজের ঘোরেভুলিয়ে রাখে কে আর মোরে?তার স্মরণের বরণমালা গাঁথব বসে গোপন কোণেএই যে ব্যথার রতনখানিআমার বুকে দিল আনি—এই নিয়ে আজ দিনের শেষেএকা চলি তার উদ্দেশে,নয়নজলে সামনে দাঁড়াই তারে সাজাই তারি ধনে