প্রত্যাশা — ১৮
প্রবাহিণী
যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।সেই যেন মোর পথের ধারে রয়েছে ব’সে॥আজ কেন মোর পড়ে মনেকখন যেন চোখের কোণেদেখেছিলেম অফুট প্রদোষে—সেই যেন মোর পথের ধারে রয়েছে ব’সে॥
আজ ঐ চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে।রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে ৷শুক্লরাতে সেই আলোকেদেখা হবে এক পলকে,সব আবরণ যাবে যে খ’সে;সেই যেন মোর পথের ধারে রয়েছে ব’সে॥