প্রত্যাশা — ৬
প্রবাহিণী
দূর-দেশী সেই রাখাল ছেলেআমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে’॥গাইল কি গান সেই তা জানে,সুর বাজে তার আমার প্রাণে,বলো দেখি তোমরা কি তা’র কথার কিছু আভাস পেলেআমি তারে শুধাই যবে—“কী তোমারে দিব আনি”,সে শুধু কয়,—“আর কিছু নয়, তোমার গলার মালাখানি”।দিই যদি ত কী দাম দেবে,—যায় বেলা সেই ভাবনা ভেবেফিরে এসে দেখি,—ধূলায় বাঁশিটি তার গেছে ফেলে।